• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

খানসামার ৯ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার পেল গরু, গোখাদ্য ও গৃহ নির্মাণ সামগ্রী

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের খানসামায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্প কর্তৃক অর্থায়নে নির্বাচিত ৯টি পরিবারের মাঝে সংকর জাতের বকনা গরু,দানাদার খাদ্য ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৪ মে) সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অত্র দপ্তরের কার্যালয় চত্বরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারদের হাতে গরু, গো-খাদ্য ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, ওসি শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ভেটেরিনারি সার্জস ডাঃ বিপুল চক্রবর্তী, উপজেলা আরডিও আবু রাহাত সোহেল রানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ