• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |

দিনাজপুরে করোনায় মৃত দুই নার্সের পরিবার পেল ৭৫ লক্ষ টাকা

তাফহিমুল ইসলাম, দিনাজপুর।। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করতে গিয়ে যারা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। করোনা সমূখ যোদ্ধাদের জাতি তাদের কখনো ভুলবেনা। তাদের পরিবারের কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা যে প্রনোদনা ঘোষনা দিয়েছিলেন তা পর্যায় ক্রমে প্রত্যেক সেক্টরে বাস্তবায়ন শুরু করেছেন সরকার।
মঙ্গলবার (৪ মে) বেলা ১১টায় জাতীয় সংসদ কার্যালয়ে হুইপ ইকবালুর রহিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ কারী নাসির্ং ইনস্ট্রাক্টর, রহিমা খাতুন ও নাসির্ং ইনস্ট্রাক্টর, আমিনা খাতুনের পরিবারের হাতে ৩৭ লাখ ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের মঞ্জুরী চেক তুলে দেন।
এসময় হুইপ ইকবালুর রহিম বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করতে গিয়ে যারা নিজেরাই আক্রান্ত হয়ে করোনাযোদ্ধা হিসেবে মৃত্যুবরণ করছেন জাতি তাদের কখনো ভুলবে না। এই করোনা সম্মুখ যোদ্ধাদের পরিবারের কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা যে প্রনোদনা ঘোষনা দিয়েছিলেন  তা পর্যায়ক্রমে প্রত্যেক সেক্টরে বাস্তবায়ন শুরু হয়েছে।
নার্সিং ইনস্ট্রাক্টর রহিমা খাতুন গত ০২ নভেম্বর ২০২০ ও নাসির্ং ইনস্ট্রাক্টর, আমিনা খাতুন, গত ১২ নভেম্বর ২০২০ তারিখে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের অধিন এই দুই নার্সিং ইনস্ট্রাক্টর, দিনাজপুর নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় তাঁদের স্বামীদের অনুকূলে এই ক্ষতিপূরণের চেক প্রদান করেন।
এ ব্যয় চলতি ২০২০-২০২১ অর্থবছরের অর্থ বিভাগের বাজেটর অধীন করোনা সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ক্ষতিপূরণ বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত ৫০০.০০ কোটি টাকা হতে নির্বাহ করা হবে। নার্সিং ইনস্ট্রাক্টর রহিমা খাতুনের স্বামী: শাহাদাত হুসেন ও নাসির্ং ইনস্ট্রাক্টর, আমিনা খাতুনের স্বামী: জাহাংগীর আলম, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের নিকট থেকে চেক গ্রহণকালে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ