• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন |

দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

দিনাজপুর প্রতিনিধি ।। দিনাজপুর জেলার হাকিমপুরে টাকা দেয়ার লোভ দেখিয়ে দশ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে  যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২১ এপ্রিল শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হবার পর থেকে পলাতক ছিলেন আসামি দুইজন। মামলার প্রধান অসামিকে বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক যুবক উপজেলার দক্ষিণ বাসুদেবপুরের বাসিন্দা।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ধর্ষণ মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। আজ সকালে মামলার প্রধান আসামিকে আটক করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার আরেক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করতেছে থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ