
দিনাজপুর প্রতিনিধি ।। দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে মো. শহিদুল ইসলাম সভাপতি ও প্রতাপ সাহা পানু সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।
৫ মে বুধবার দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ (২৪ মাস মেয়াদী) নির্বাচনের দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইয়ের দিন ধার্য ছিল। দাখিলকৃত মনোনয়নপত্র সঠিক থাকায় এবং প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার এ্যাড. নুরুল ইসলাম ১৫টি পদে সকলকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিতরা হলেন- সভাপতি পদে শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি পদে সেরাজুল ইসলাম, সহ-সভাপতি পদে রক্তিম বসাক, সাধারণ সম্পাদক পদে প্রতাপ কুমার সাহা পানু, যুগ্ম সম্পাদক পদে আজিজুল ইকবাল চৌধুরী, সহ-যুগ্ম সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলু, কোষাধ্যক্ষ শামীম কবীর, অভ্যন্তরিন হিসাব নিরীক্ষক-০১ আমান উল্লাহ্ আমান, অভ্যন্তরিন হিসাব নিরীক্ষক-০২ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, সড়ক সম্পাদক সাজ্জাদ হোসেন সাজু, দপ্তর সম্পাদক জহির উদ্দিন আহম্মেদ, নির্বাহী সদস্য মোশারফ হোসেন, আনোয়ার হোসেন ও মাহামুদুর রশিদ।