• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন |

কিশোরগঞ্জে অসহায়-দুস্থ্যদের হাতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি।। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পেয়েছে নীলফামারীর কিশোরগঞ্জের অসহায়-দুস্থ্য জনেরা। বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে পুনর্বাসিত ভিক্ষুক, দুস্থ্য অসহায়দের হাতে এ নগদ অর্থ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে অর্থ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে এ উপজেলার ৪ হাজার ৫ শ’ জনের জন্য জনপ্রতি ৫ শ’ টাকা করে বরাদ্দ পাওয়া গেছে। প্রতিটি ইউনিয়নে ৫ শ’ উপকারভোগী জনপ্রতি ৫ শ’ টাকা পাবে।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হাসনাত সরকার, উপজেলা সমবায় কর্তকর্তা ও ইউনিয়ন সমন্বয়কারী নজরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ