
তাফহিমুল ইসলাম, দিনাজপুর ।। প্রশাসনের দৃষ্টি এড়িয়ে ঢাকা ও কুমিল্লা যাওয়ার চেষ্টা করেও প্রশাসনের দৃষ্টি এড়াতে পারেননি দূরপাল্লার দুটি বাস। দিনাজপুর থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার ৬মে রাত ৯ টায় শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ডে এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে আটক হয় বাসদুটিকে, জরিমানা করা হয় ১৫ হাজার টাকা। ৩০ জন যাত্রী নিয়ে যাচ্ছিলেন। যাত্রীদের বাড়ি ফেরত পাঠানো হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী জেলার মধ্যে চলাচল করবে গণপরিবহন। তিন সপ্তাহ বন্ধ থাকার পর গত 6 মে থেকে গণপরিবহন চালু হয়। সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার সকল গণপরিবহণ বন্ধ থাকবে।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহি অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) শাহনুর জামান সহ সংশ্লিষ্ট ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
মাগফুরুল হাসান আব্বাসী বলেন, বুগদাদ ও আহসান পরিবহনের দুটি বাস যাত্রী নিয়ে ঢাকা ও কুমিল্লার উদ্দেশে রওনা দিচ্ছিল।সরকারি বিধিনিষেধ অনুযায়ী করোনার মধ্যে আন্ত:জেলা গনপরিবহন বন্ধ থাকলেও প্রশাসনের দৃষ্টি এড়িয়ে বাস দুটি যাত্রা শুরু করছিল ।খবর পেয়ে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পুলিশের সহযোগিতায় বাস দুটিকে আটকের পর ১৫হাজার টাকা জরিমানা করা হয় ।এসময় বাসে থাকা যাত্রীদের বাড়ি ফেরত পাঠানো হয় ।বাস দুটিতে প্রায় ৩০জন যাত্রী ছিলেন ।
তিনি আরো বলেন, জরিমানা শেষে বাস দুটিকে পুলিশের মাধ্যমে কোতয়ালী থানায় প্রেরন করা হয় ।বাস দুটির প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে পারলে থানা থেকে ছেড়ে দেওয়া হবে বলেন। বাস আটক করা হলেও হেলপার ও চালকদের আটক করা হয়নি ।
নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী আরো জানান, মটরশ্রমিকদের ইতোমধ্যে মোবাইল এ্যাপস এর মাধ্যমে প্রনোদনার টাকা প্রদান করছে সরকার।সরাকরি নিতিমালার আওতায় কার্যক্রম পরিচালনার মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে অংশ নেওয়ার আহবান জানান তিনি ।