• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |

ডোমারে ঈদ উপহার পেল ৪০টি অসহায় পরিবার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডোমার উপজেলায় ৪০টি গরিব অসহায় পরিবার ইদ সামগ্রী উপহার পেল। শনিবার দুপুরে সদর ইউনিয়নের পল্টনপাড়া এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন অসহায় মানুষদের ইদ সামগ্রী উপহার দেয়। উপহার সামগ্রীতে রয়েছে সেমাই, চিনি, দুধ, বুট, বাদাম, সাবান।
সংগঠনের স্বেচ্ছাসেবক রাজিব ইসলাম জানান, আজ ৪০ জন অসহায় গরিব পরিবারের মাঝে ইদ সামগ্রী বিতরন করা হলো। তিনি জানান, সারাদেশে অসহায় গরিব মানুষদের খাদ্যসামগ্রী, রান্ন করা খাবার, সেলঅই মেশিন, টিউবওয়েল, নতুন কাপড়, নগদ টাকাসহ বিভিন্ন ভাবে সহায়তা করে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। দেশের মানবিক বিত্তবান মানুষের টাকায় এ সংগঠনটি পরিচালিত হয়। তিনি আরো জানান, গত দুই বছর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের এইচআরএম বিভাগের সহকারী অধ্যাপক মেহেদি হাসান এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে। তিনি তার ছাত্র ও তাদের বন্ধুদের সহায়তায় সারাদেশে গরিব অসহায় মানুষদের বিভিন্নভাবে সহায়তা করে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের মাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ