খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। সড়ক দূর্ঘটনায় নিহত নাসিমের স্মরণ গঠিত নাসিম সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৯মে) সকালে উপজেলার পাকেরহাট গুন্দুশাহ পাড়ায় বিতরণ কর্মচসূচী শুরু করা হয়। এরপরে বাড়ি বাড়ি গিয়ে ৫০টি অসহায় পরিবারের মাঝে শাড়ী-লুঙ্গী ও সেমাই,চিনি ও দুধ পৌঁছে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন নাসিম সমাজকল্যাণ ফাউন্ডেশনের সদস্য ও নিহত নাসিমের বড় ভাই নবাব হোসেন, সদস্য আয়েন উদ্দিন, রেয়াজ ইসলাম, খায়রুল ইসলাম বাশার, এস.এম.রকি, বুলবুল ইসলাম, মাসুম, মোকছেদ ইসলাম সহ সংগঠনের স্বেচ্ছাসেবকগণ।