• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন |

জয়পুরহাটে ৫ হাজার পরিবার পেলো প্রধানন্ত্রীর খাদ্য সহায়তা উপহার

জয়পুরহাট প্রতিনিধি ।। করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা মানুষের জন্য খাদ্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিকভাবে তা তুলে দেয়া হয় ৫ হাজার নিম্ন আয়ের মানুষের হাতে।
সোমবার বিকালে জেলা প্রশাসন ও জয়পুরহাট পৌরসভার উদ্যোগে সার্কিট হাউজ মাঠে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। জেলা প্রশাসক শরিফুল ইসলাম করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন।
উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সহ সভাপতি গোলাম হক্কানি, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের মুক্তি ও ভাগ্য উন্নয়নে আজীবন লড়াই করে গেছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য তিনি খাদ্য উপহার পাঠিয়েছেন। ঈদের শুভেচ্ছা জানিয়ে এ সময় বক্তারা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ