দিনাজপুর প্রতিনিধি: শেখ হাসিনা ক্ষমতায় থাকলে, নৌকা ক্ষমতায় থাকলে আগামীতে সকল অসহায় মানুষকে সহযোগিতা করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ইকবালুর রহিম এমপি। শেখ হাসিনা দেশের মানুষের দুর্ভোগের সময় মানুষের পাশে এসে দাঁড়ান। অনেক মানুষ বেকার , অনেক মানুষ কাজ হারিয়েছে। এ সকল মানুষ যেন ভালোভাবে ঈদ করতে পারে, সুন্দরভাবে ঈদ করতে পারে এজন্য শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার দেওয়া হচ্ছে। যারা এর মধ্যে বেকার হয়ে গেছে, ঘরে খাবার নেই। তারা যদি ৩৩৩ নং নম্বরে ফোন দেন। জেলা প্রশাসন- উপজেলা প্রশাসনের উদ্যোগে তাদের বাসায় খাবার পৌঁছে দিবে-প্রধান অতিথির বক্তব্যে বলেন তিনি।প্রধান অতিথির বক্তব্যে ইকবালুর রহিম আরো বলেন, দিনাজপুর সদর উপজেলায় ২৮ হাজার পরিবারের মাঝে চাল নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে । । দিনাজপুরে ভারতীয় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছে। তাই আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবো। দিনাজপুর শহরে ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকে এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। বাংলাদেশ সরকার করোনা মোকাবেলা ও মানুষকে বাঁচানোর জন্য নানামুখী পদক্ষেপ নিচ্ছেন। দিনাজপুরের বিত্তবান মানুষেরা সরকারের পাশাপাশি যদি এগিয়ে আসে তাহলে মনে হয় গরীব, অসহায় মানুষের কিছুটা উপকার হবে। রাজনীতির ঊর্ধ্বে দল-মত নির্বিশেষে আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হব। মানুষকে সাহায্য সহযোগিতা করতে হলে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে করতে হবে। শেখ হাসিনা অসহায় মানুষের ঘরে টাকা পৌঁছে দিচ্ছেন। কোন দলীয় বিবেচনায় টাকা দিচ্ছেন না। তাই অনুরোধ করবো দলীয় সংকীর্ণতা দূরে রেখে মানুষকে বাঁচাতে হবে । মানুষের পাশে থাকতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে।