• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বুয়েটে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

সিসি নিউজ ডেস্ক ।। দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এক মাস পেছানো হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ৩০ জুন ও ১ জুলাই প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১১ মে) বুয়েটের নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।

পরীক্ষা পেছানোর বিষয়ে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন গণমাধ্যমকে বলেন, আজ আমাদের একাডেমিক কাউন্সিলের বৈঠক ছিল। সেখানে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সুপারিশ অনুযায়ী পরীক্ষা পেছানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি বলেন, নতুন সূচী অনুযায়ী আগামী ৩০ জুন ও ১ জুলাই আমাদের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে আগামী ১০ জুলাই বুয়েট ক্যাম্পাসে চূড়ান্ত পরীক্ষা আয়োজন হবে।

এর আগে গত রোববার (৯ মে) ভর্তি পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নেয় ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। ভর্তি কমিটির বৈঠকে দুই ধরনের সুপারিশ করা হয়েছিল। করোনা সংক্রমণ ঊর্ধ্বগামী হলে জুলাই ও আগস্ট মাসে আর সংক্রমণ কম থাকলে জুন ও জুলাই মাসে ভর্তি পরীক্ষা আয়োজনের সুপারশি করা হয়েছিল। তাদের সেই সুপারিশ অনুযায়ী আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিলো একাডেমিক কাউন্সিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ