সিসি নিউজ ।। নীলফামারী জেলা অফিস মিডিয়া কণার ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহামারী করোনা উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার হিসাবে সেমাই ,চিনি,শাড়ি,লুঙ্গি ও মাস্ক বিতরণ করা হয় । আজ মঙ্গলবার বিকালে সামাজিক দুরত্ব বজায় রেখে মিডিয়া কণারের কার্যালয় কামারপুকুর বাজার অফিসে এ বিতরণ অনুষ্ঠিত হয় । মিডিয়া কণারের স্বত্বাধিকারী সাংবাদিক জয়নাল আবেদীন হিরো এ বিতরণের আয়োজন করেন। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কামারপুকুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের সা: সম্পাদক জিকো আহমেদ, কামারপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম সোনার ও কামারপুকুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি রায়হান সরকার পলক। এ ছাড়া ও কিছু উপহার ঘরোয়াভাবে দেওয়া হয় এবং কয়েকজনকে নগদ অর্থ প্রদান করা হয় ।