• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

ডোমারে পৌর মেয়রের ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

সিসি নিউজ ।। নীলফামারীর ডোমারে কোভিড-১৯ করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবিলায় এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে  স্বাস্থ্যবিধি মেনে ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব ইসলাম দানু তার ব্যক্তিগত উদ্যোগে ৫ শতাধিক অসহায় দুঃস্থ  মানুষের মাঝে এই  ঈদ  উপহার সামগ্রী বিতরণ করেছেন ।

বুধবার (১২ই মে) সকাল ১০ ঘটিকায় ছোটরাউতা এলাকায় পৌর মেয়রের  চাতালে প্রতি বছরের ন্যায় এবারেও তার ব্যক্তিগত তহবিল থেকে  ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ডোমার পৌরসভার মেয়র আলহাজ্জ্ব মনছুরুল ইসলাম দানু। এর মধ্যে গত কয়েকদিন  আগে তিনি ডোমার পৌর এলাকার ৯টি ওয়ার্ডের অসহায়, দুঃস্থ পুরুষ ও মহিলাদের মাঝে ১ হাজার ৬ শত শাড়ি ও ১শত পাঞ্জাবি বিতরণ করছেন। এ সময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে ডোমার পৌরসভার মেয়র আলহাজ্জ্ব মনছুরুল ইসলাম দানু বলেন, আমি প্রতি বছরের ন্যায় এ বছর ও আমার নিজস্ব ব্যক্তিগত তহবিল থেকে ৫ শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি।  ছাড়াও গত কয়েকদিন আগে আমি  পৌর এলাকার ৯টি ওয়ার্ডের অসহায়, দুঃস্থ মানুষের মাঝে  শাড়ি, লুঙ্গী ১হাজার ৬শত এবং পাঞ্জাবি ১শত বিতরণ করেছি। তবে আমি যতদিন বেচে থাকবো ততদিন পর্যন্ত আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ