জয়পুরহাট প্রতিনিধি ।। করোনা পরিস্থিতিতে জয়পুরহাট পৌর সভার নয়টি ওয়ার্ডের নিম্নআয়ের পাঁচ হাজার নারী-পুরুষের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
পৌরসভার উদ্যোগে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার (১২মে) দুপুরে জয়পুরহাট পৌর সভা চত্বরে পাঁচশত টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক ।
এ সময় পৌরসভার প্যানেল মেয়র-১ ইকবাল হোসেন সাবু, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশীদ মামুন উপস্থিত ছিলেন ।
শহরের সবুজ নগর মহল্লার আলেয়া বেগম বলেন, করোনা পরিস্থিতিতে সরদার পাড়া মহল্লার আবুল হাসেম বলেন, পবিত্র রমজান মাসে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার নগদ টাকা হাতে পেয়ে আমি অনেক খুশি।
এ সময় পৌরসভা মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন বাংলাদেশের একটি মানুষও না খেয়ে থাকবে না। করোনা মহামারির শুরু থেকেই সরকার সব শ্রেণি- পেশার মানুষকে সহযোগিতা করে আসছে। এবার পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন। তারই আলোকে জয়পুরহাট পৌরসভায়ও সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা অব্যাহত রয়েছে।