• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন |

সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতালের তত্ত্বাবধায়ক সুরত আলীর ইন্তেকাল

সিসি নিউজ।।  সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতালের তত্ত্বাবধায়ক ও জাতীয় পাটির সাবেক নেতা ডা. মো. সুরত আলী (৫৫) আর নেই। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন।

তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শুক্রবার সকাল ৭ টার সময় রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সহ আত্মীয় স্বজন, অসংখ্য বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ আসর সৈয়দপুর উপজেলার ধলাগাছ গ্রামের বটতলী ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে শোক জানিয়ে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবি, সাবেক সাংসদ আলহাজ্ব শওকত চৌধুরী, শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক, যুবলীগ নেতা মোস্তফা ফিরোজ, সাংবাদিক জসিম উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ