• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ট্রাক-ভটভটি সংঘর্ষে তিন ধান কাটা শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জ ।। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুরায় ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৬ শ্রমিক।

শনিবার (১৫ মে) সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে রেজাউল করিম, তোসিকুল ইসলাম এবং আলাউদ্দিন হক। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, ‘আড্ডা থেকে নাচোল অভিমুখে আসা একটি ধানের চারা ভর্তি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের উপরে থাকা ধান কাটার তিন শ্রমিক সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তারা মারা যান।’

‘এসময় গুরুতর আহত হন আরো ৬ শ্রমিক। পরে স্থানীয় ও দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে’ বলে জানান চেয়ারম্যান আব্দুল কাদের।

স্থানীয়দের বরাত দিয়ে নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ইব্রাহিম হোসেন বলেন, ‘নিহত ও আহতদের সবাই গোমস্তাপুর উপজেলার চৌদোলা গ্রামের বাসিন্দা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ