• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না

সিসি নিউজ ডেস্ক ।। আগামী ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় তা এবার খুলছে না বলে জানা গেছে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সরকারের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে করোনার সংক্রমণ গত ফেব্রুয়ারিতে কমে যাওয়ায় ঈদের পর ২৩ মে স্কুল-কলেজ ও ২৪ মে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় ও দেশে ভারতীয় ভেরিয়েন্ট চলে আসায় আগের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক শনিবার এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি। পরিস্থিতি দেখে আগেও সিদ্ধান্ত নিয়েছি, আগামীতেও সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বছরের ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে ১৮ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি দেওয়া হয়। সেই ছুটি এখনো চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ