খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (১৬-২০মে) শুরু হয়েছে।
রবিবার (১৬মে) সকালে হোসেনপুর কমিউনিটি ক্লিনিকে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.শামসুদ্দোহা মুকুল।
এসময় উপস্থিত ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর আবু তালেব,স্বাস্থ্য পরিদর্শক মসমুল সরকার,হোসেনপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো: আব্দুল মান্নান খান ও স্বাস্থ্যকর্মীগণ।
এরপরে হকেরহাট কমিউনিটি ক্লিনিক কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.শামসুদ্দোহা মুকুল। এসময় উপস্থিত ছিলেন সিএইচসিপি বকুল আহমেদ ও স্বাস্থ্যকর্মীগণ।
উল্লেখ্য, খানসামা উপজেলার মোট ১৯টি কমিউনিটি ক্লিনিক কেন্দ্রে ১৬ থেকে ২০ মে ২০২১ পর্যন্ত ৫ থেকে ১৬ বছর বয়সী বিদ্যালয়গামী বা বিদ্যালয়ে যায় না এমন ৪৫ হাজার শিশুকে ০১ ডোজ কৃমি নাশক ঔষুধ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।