• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন |

ঈদে বিনোদনস্পট যেন আত্রাই সেতু

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ।। নওগাঁর আত্রাই নদীর উপর নবনির্মিত “আত্রাই সেতু” বিনোদন প্রেমীদের নতুন স্পটে পরিণত হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত শুক্রবার বিকেলে ও গত শনিবার-রবিবার বিকেলে উৎসব মুখোর ছিল এ সেতু।

আত্রাই বেইলি ব্রিজের পশ্চিম দিকে আত্রাই নদীর ওপর নির্মাণ করা হয়েছে দৃশ্যমান সেতু। উদ্বোধন করা না হলেও ঈদের কয়েক দিন আগেই জনদুর্ভোগ লাঘবে যানবাহন চলাচলের জন্য উন্মোক্ত করে দেয়া হয় এ সেতু। সেতুটি উন্মুক্ত করে দেয়ার পর থেকেই প্রতিদিন বিনোদন প্রেমীদের পদচারণা মুখোরিত হয়ে উঠে এ সেতু। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন ও পরদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল বিনোদন প্রেমীদের পদচারণায় মুখোরিত এ সেতু। তাদের মাঝে ছিলনা স্বাস্থ্য বিধির কোন হিসাব নিকাশ। করোনার কোন ভয় নাই, করোনাকে যেন জয় করেই তারা এ বিনোদন স্পটে ভীড় জমান। নতুন বিনোদন স্পট হিসেবে গড়ে উঠে এ সেতু। এক পর্যায় তরুণ তরুণীদের ভীড় এড়াতে সেতুতে মোতায়েন করা হয় পুলিশ। এদিকে এ সেতু ছাড়াও আত্রাই রাবারড্রাম ও পতিসর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়িতেও ছিল বিনোদন প্রেমীদের উপচেপড়া ভীড়।

আত্রাই সেতুতে ঘুরতে আসা সুজন জহুরুল বলেন, ঈদের ছুটিকে নিজেদের মত করে কাটাতে ঘুরতে বের হয়েছি। আত্রাই সেতুর উপরে প্রবাহিত ঠান্ডা বাতাস ও হালকা খাবার আমাদের দারুণ প্রিয়। তিনি আরো বলেন, কর্মজীবনে অন্য সময় ব্যস্ত থাকায় পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসে আমাদের অনেক ভালো লাগছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ