• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

কোয়ারেন্টাইনে তরুণীকে ধর্ষণের মামলায় এএসআই গ্রেপ্তার

প্রতিকী ছবি

সিসি নিউজ ডেস্ক ।। খুলনায় কেয়ারেন্টিনে থাকা ভারতফেরত তরুণীকে ধর্ষণের অভিযোগে উঠেছে নিরাপত্তার দায়িত্বে থাকা নগর পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানের বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার (১৭ মে) দুপুরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে, সকালে খুলনা সদর থানায় ওই তরুণী বাদী হয়ে এএসআইর বিরুদ্ধে মামলা করেন।

মামলার বিবরণে জানা যায়, ধর্ষণের শিকার তরুণী ৪ মে ভারত থেকে এসে খুলনার পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এএসআই মোকলেছুর রহমান ১ মে থেকে ওই সেন্টারের দায়িত্ব পালন শুরু করেন। নতুন পরিচয়ের সুবাদে গত ১৪ মে মোকলেছুর রহমান সুযোগ বুঝে ওই তরুণীকে ধর্ষণ করেন।

খুলনার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন জানান, মোখলেছুরকে বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রেপ্তারের পর তাকে পাঠানো হয়েছে আদালতে।

কেএমপির ডেপুটি কমিশনার (দক্ষিণ) আনোয়ার হোসেন জানান, ওই তরুণীকে খুলনা মেডিক্যালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ