• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন |

সৈয়দপুর বিমানবন্দর মার্কেটে বিদ্যুৎ বিচ্ছিন্নের প্রতিবাদে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর মার্কেটে বিদ্যুৎ সংযোগ ও পানি সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে বুধবার (১৯ মে) সকাল ১১ টা থেকে ঘন্টাব্যাপী বিমানবন্দর সড়ক অবরোধ করেছে ব্যবসায়ীরা। পরে উপজেলা প্রশাসন বিষয়টি নিষ্পত্তি করার আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়ায় ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মার্কেটের দোকানদার এরশাদ হোসেন, এনামুল হক, হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, বিমানবন্দরের কর্তৃপক্ষের সাথে নিয়মতান্ত্রিক চুক্তির মাধ্যমে এই মার্কেটটি তৈরী করা হয়েছে। আমরা দোকানদাররা সম্মিলিতভাবে পজেশন অনুযায়ী অর্থ দিয়ে মার্কেট স্থাপনে সহযোগিতা করেছি। বর্তমান বিমানবন্দর ম্যানেজার নানাভাবে হয়রানী শুরু করেছেন। তিনি প্রথমে ভাড়া বৃদ্ধি করে। সম্প্রতি মার্কেটে চুরি সংঘটিত হওয়ায় একজন নৈশ প্রহরীর আবেদন করলেও দিতেও অস্বীকৃতি জানান। এমনকি আমরা নিজেদের টাকায় একজনকে দায়িত্ব দিতে চাইলেও তিনি সম্মতি দেননি। তাছাড়া মার্কেটের পাশের জমিতে ম্যানেজার তার নিজস্ব লোকজনকে দিয়ে আরও দোকান তৈরির উদ্যোগ নেন। এমনিতেই মার্কেটের ৪০ টি দোকানই ঠিকভাবে চলছেনা। তার উপর অতিরিক্ত দোকান করা হলে পরিস্থিতি আরও খারাপ হবে। তাই আমরা এর প্রতিবাদ করি।

এমতাবস্থায় গত প্রায় ৫ মাস থেকে দোকানের বিদ্যুৎ বিলের কোন প্রকার কাগজ না দিয়েই মৌখিকভাবে বিলের টাকা আদায় শুরু করেন ম্যানেজার। এতে কয়েকজন ব্যবসায়ী বিল দিলেও অধিকাংশরাই এভাবে বিল দিতে অস্বীকৃতি জানাই। এতে প্রায় ৫ মাসের বিল অপরিশোধিত থাকে। বিদ্যুৎ বিল অপরিশোধের দায়ে আজ বুধবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এর প্রতিবাদে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।

খবর পেয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোকানদারেরা লিখিত অভিযোগ করতে বলেন এবং তদন্ত করে ব্যবস্থা নেয়ার আস্বাস দেন। এতে অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা।

এ ব্যাপারে বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই মার্কেটটি সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে আরও কিছু জানার প্রয়োজন থাকলে উর্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ