• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |

সাংবাদিকদের সাথে খানসামা উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হাতেম এর দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হাতেম এর কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি বলেন, আমি নিজে শারীরিকভাবে অসুস্থ। আমি ওপেন হার্ট সার্জারি করছি। করোনায় আক্রান্ত ছিলাম। এজন্য আমি অনেক সময় মানুষের কাছে যাইতে পারতেছিনা। ভিড়ের মধ্যে যাচ্ছি না। উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাচ্ছি যেন আগামী ৩বছর থাকার কারণে আমি সকলের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, খানসামা উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজ ফারাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম, খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন, সহ-সভাপতি তফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল, খানসামা উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ইসলাম এস এম রকি, মহিলা বিষয়ক সম্পাদক নুপুর নাহার তাক চৌধুরী, সদস্য ভূপেন্দ্র রায়, সাংবাদিক আমিনুল ইসলাম, এম এইচ মুন্না, গোলাম কিবরিয়া রনি প্রমূখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ