• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন |

সৈয়দপুরে অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় মিলেছে

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে শ্বাষকান্দর মোড় থেকে উদ্ধার হওয়া হাত ও পায়ের রগ কাটা অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে। গত বুধবার (১৯ মে) রাত ১০টার দিকে শ্বাষকান্দর মোড়ের ফকিরপাড়া পাকা রাস্তা থেকে স্থানীয় লোকজন ওই মরদেহ উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে আসে।

খুন হওয়া ওই যুবকের নাম ফয়সাল আলী (২৮)। সে এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। ফয়সাল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরালীপুর গ্রামের ইয়াছিন আলীর পুত্র।

নিহতের ভাই সোহাগ আলী ও রাসেল আলী বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর থানায় এসে জানান, বুধবার সন্ধ্যায় প্রতিবেশী প্রাইভেট কার চালক সাগরের সাথে ফয়সাল বের হয়ে যায়। তারপর থেকে ফয়সাল আর বাড়ি ফিরেনি।

সৈয়দপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, যেহেতু খুনের ঘটনাটি দিনাজপুরের পার্বতীপুর থানা এলাকায়, সে কারণে নিহতের স্বজনদের সংশ্লিষ্ট থানার সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ