• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |

কুয়েত প্রবাসীর বাড়িতে মিললো দুই মেয়ে ও স্ত্রীর লাশ

সিসি নিউজ ডেস্ক।।  বান্দরবানের লামা পৌরসভায় আজ শুক্রবার সন্ধ্যায় এক কুয়েত প্রবাসীর বাড়ি থেকে তার স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় লাশগুলো উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে কে বা কারা কখন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চম্পাতলিপাড়ার কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের বাড়ি বাইরে থেকে সারা দিন বন্ধ ছিলো। বিকালে পাড়ার লোকজন ও আত্মীয়দের সন্দেহ হয়। পরে জানালায় উঁকি দিয়ে প্রথমে দুই সন্তানের লাশ দেখতে পাওয়া যায়।

এ সময় থানায় সংবাদ দিলে পুলিশ এসে দরজা ভেঙে প্রবাসীর স্ত্রী মাজেদা বেগম (৪০), এসএসসি পরীক্ষার্থী মেয়ে রাফি (১৬) ও নয় মাস বয়সী নুরির লাশ উদ্ধার করে। নুর মোহাম্মদ কুয়েতে রয়েছেন।

প্রবাসী নুর মোহাম্মদের ছোট ভাই আবদুল খালেক জানান, তার ভাবি মাজেদা বেগম তিন মেয়ে ও মাকে নিয়ে লামা পৌরসভার চম্পাতলিপাড়ার বাড়িতে থাকেন। বৃহস্পতিবার তার বড় মেয়ে ও মা আলীকদমে বেড়াতে গিয়েছিলেন। তারা সেখান থেকে ফেরেননি। দুই মেয়ে নিয়ে বাড়িতে ছিলেন মাজেদা বেগম।

পুলিশ সুপার জেরিন আখতার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ