• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন |

সৈয়দপুরে সেতুবন্ধন পাঠাগার পরিদর্শন করলেন ইউএনও

সিসি নিউজ ।। নীলফামারী সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়নের প্রতন্ত এলাকা খালিশা বেলপুকুর গ্রামে সেতুবন্ধন পাঠাগার পরিদর্শন করলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) নাসিম আহমেদ। সোমবার (২৪ মে) দুপুরে সেতুবন্ধন পাঠাগারে এসে এক ঝাঁক পাঠক শিশুদের সাথে কিছু সময় কাটালেন তিনি।

পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভার শুরুর আগে তাকে সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। সেতুবন্ধন পাঠাগারের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় পাঠাগারের কার্যক্রমের বিষয়গুলো তুলে ধরেন সংগঠনের সভাপতি আলমগীর হোসেন।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার, খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল চৌধুরী, খালিশা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম, সেতুবন্ধন পাঠাগারের সহ-সভাপতি আজহারুল ইসলাম ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন প্রমুখ।

পরিদর্শন শেষে সৈয়দপুর উপজলো নির্বাহি কর্মকর্তা (ইউএনও) নাসিম আহমেদ বলেন, একটি প্রতন্ত গ্রামে এরুপ পাঠাগার সত্যি একটি ভালো দিক। এই পাঠাগারের ভবিষ্যত সমৃদ্ধির ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সহযোগিতার হাত প্রসারিত থাকবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ