• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন |

অকালে ঝরে গেল সৈয়দপুরে মেধাবী শিক্ষার্থী সাজিদ তিয়াশ

সিসি নিউজ ।। দিনাজপুরের আত্রাই নদীতে গোসল করতে নেমে মারা গেল সৈয়দপুরের সাজিদ তিয়াশ (২৪)। আজ সোমবার বিকেল ৪টার দিকে আত্রাই নদীর মোহনপুর রাবার ড্যামে ওই দূর্ঘটনা ঘটে।

সাজিদ তিয়াশ সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার সাবেক আনসার-ভিডিপি কর্মকর্তা গোলাম মোস্তফার একমাত্র পুত্র। সাজিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানের ছাত্র।

সূত্র জানায়, আজ দুপুরে ৬/৭ জন বন্ধু মিলে বেড়াতে যায় দিনাজপুরের আত্রাই নদীর ওপর মোহনপুর রাবার ড্যামে। সেখানে গোসল করতে নেমে সাজিদ তিয়াশ ও ফাইজুল নামে দুই বন্ধু পানিতে ডুবে যায়। এ সময় অন্যান্য বন্ধুরা খোঁজ করে প্রথমে ফাইজুলকে ও পরে তিয়াশকে উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় তিয়াশ।

হাসপাতালে চিকিৎসাধীন ফাইজুলের বাসা সৈয়দপুর শহরের ওয়াপদা গেট এলাকায়। সে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র।

মরহুমের জানাজা নামাজ সৈয়দপুর মহিলা কলেজ মাঠে মঙ্গলবার (২৫ মে) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তিয়াশের মৃত্যুতে সিসি নিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ্য থেকে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ