সিসি নিউজ ।। নীলফামারী প্রেস ক্লাবের ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জেলা পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে বিশেষ সভায় ওই কমিটি গঠন করা হয়। এতে শাসসুল ইসলামকে আহবায়ক এবং ভুবন রায় নিখিল, ইসরাত জাহান পল্লবী ও নুর আলমকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে মনজুরুল আলম সিয়াম, মিল্লাদুর রহমান মামুন, শীশ রহমান, বিজয় চক্রবর্তী কাজল ও আনোয়ারুল হক প্রধান।