• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |

লঙ্কানদের বিপক্ষে সিরিজ জেতায় প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিসি নিউজ ডেস্ক ।। এক ম্যাচ‌ বাকি থাকতেই শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ১০৩ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তামিমবাহিনী জিতেছিল ৩৩ রানে। টানা দ্বিতীয় জয়ে ১ ম্যাচ হাতে রেখেই লঙ্কানদের বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ ঘরে তুললো টাইগাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে অনেক সুখস্মৃতি আছে বাংলাদেশের। তবে তাদের বিপক্ষে এর আগে কখনোই ওয়ানডে সিরিজ জিততে পারেনি টাইগাররা।

শুধু লঙ্কানদের বিপক্ষে সিরিজ জেতাই নয়, দ্বিতীয় ম্যাচটি জিতে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে গেলো বাংলাদেশ। যেখানে ৮ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৫০ পয়েন্ট। ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার রয়েছে ৪০টি করে পয়েন্ট। শেষ ম্যাচ জিতলে তাদের সঙ্গে ব্যবধান আরও বাড়াতে পারবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ