• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |

ডিমলা উপজেলা চত্বর থেকে ইউপি সচিবের মোটরসাইকেল চুরি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় মোটরসাইকেল চুরি আশঙ্কাজনক হারে বেড়েছে। সংঘবদ্ধ চোরদের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছেন মোটরসাইকেলের মালিকেরা। উপজেলার ১০টি ইউনিয়ন সহ আশপাশের এলাকায় একাধিক চক্র এ কাজে জড়িত। মোটরসাইকেল মালিকরা বিভিন্ন আধুনিক যান্ত্রিক প্রযুক্তির ব্যবহারসহ বাড়তি সতর্কতা অবলম্বন করেও চুরি ঠেকাতে পারছে না কোন ভাবেই! দীর্ঘদিন ধরে একটি মোটরসাইকেল চোর সিন্ডিকেট উপজেলার বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে পার্শ্ববর্তী রংপুর,জলঢাকা,পাটগ্রাম, লালমনিহাট,ডোমার অথবা অন্য কোন জায়গায় বিক্রি করে থাকেন।
নীলফামারী ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউপি সচিব নুরুল ইসলামের মোটরসাইকেল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬শে মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলা পরিষদের মোটরসাইকেল (টিনশেড ঘর) গ্যারেজ থেকে এই চুরির ঘটনা ঘটে। গয়াবাড়ী ইউপি সচিব নুরুল ইসলাম জানান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ভবনে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তাদের ওয়েব পোর্টাল হালনাগাদ করুণ ও ইংরাজিতে রুপান্তকরণ প্রশিক্ষণে অংশ গ্রহণ করার পূর্বে ব্যবহৃত নীল কালো রঙের ডিসকভার ১২৫ সিসি (নীলফামারী হ ১২-১৯৫৮) মোটরসাইকেলটি উক্ত গ্যারেজে রাখার একঘন্টা পরে এসে দেখে হেলমেট আছে মোটরসাইকেল নেই। এ ব্যাপারে ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান,ইউপি সচিব নুরুল ইসলাম।
চুরির বিষয়টি নিশ্চিত করে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করি স্বল্প সময়ের মধ্যেই এই চক্রটিকে গ্রেফতার করতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ