সিসি নিউজ ।। নীলফামরীর সৈয়দপুর মুন্সিপাড়ায় রাস্তার কাজের উদ্বোধন করেন পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী। সৈয়দপুর পৌরসভার ৫নং ওয়ার্ড মুন্সিপাড়া বৃহস্পতিবার (২৭মে) দুপুরে তেজপাতা গাছ এলাকায় রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী। এ সময় ওয়ার্ড কাউন্সিলর কাজী নজরুল ইসলাম রয়েল, বিশিষ্ট ব্যবসায়ী আজমল হোসেন সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা থাকায় মানুষের চলাচলের জন্য চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকায় মানুষের। এখন নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে। সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদের সেবা করতে চাই।