• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

র‍্যাবের ৫০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পুলিশে বদলি

সিসি নিউজ ডেস্ক ।। র‍্যাবে থাকা পুলিশের ঊর্ধ্বতন ৫০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদেরকে পুলিশে ফেরত পাঠিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) পুলিশ সদর দফতরের এক আদেশে তাদের বদলি করা হয়। বদলি হওয়া ৫০ জনের মধ্যে ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এবং ৪০ জন সহকারী পুলিশ সুপার (এএসপি)।

আদেশটিতে স্বাক্ষর করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তাদেরকে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়, বদলি হওয়া অফিসারদের ৩ জুনের মধ্যে স্ট্যান্ড রিলিজ করে ৪ জুন পুলিশে যোগদান করার নির্দেশ দেওয়া হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ