সিসি নিউজ ।। বাংলাদেশ টেলিভিশন-এর নীলফামারী প্রতিনিধি নুরুল ইসলাম (৭২) আর নেই।
আজ শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা শহরের মাস্টারপাড়া নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ আত্মীয়-স্বজন, অসংখ্য বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ আছর নীলফামারী কোট মসজিদে জানাজা নামাজ শেষে ডাকবাংলো কবরস্থানে দাফ করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এর আগে মরহুমের মরদেহ ১০ মিনিটের জন্য নীলফামারী প্রেসক্লাবে নেয়া হবে।
তাঁর মৃত্যুতে শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদন জানিয়েছেন সিসি নিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবার।