• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন |

ডোমারে লকডাউন পরিবারকে ইউপি চেয়ারম্যান রিমুনের খাদ্য সহায়তা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডোমার উপজেলার করোনা আক্রান্ত রোগির লকডাউন হওয়া পরিবারের ১৪ দিনের খাবারের দায়িত্ব নিয়েছেন বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন।

শুক্রবার সকালে বোড়াগাড়ি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের করোনা আক্রান্ত নুর আলমের পরিবারকে খাদ্য ও অর্থ সহায়তা করা হয়। ওই পরিবারের পাঁচ জন সদস্যের জন্য ১০ কেজি চাল, আলু, সবজি, তেল ও নগদ এক হাজার টাকা দেওয়া হয়। খাদ্যসামগ্রী শেষ হলে আবারো তাদের বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়া হবে।

বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন বলেন, গত ২৫ মে নুর আলম করোনা আক্রান্ত হলে, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর তার পরিবারকে লকডাউন করে দেয়। তার পরিবারের যেন কষ্ট না হয়, সেজন্য আমি তাদের ১৪ দিনের খাদ্যের দায়িত্ব নিয়েছি। তিন দিন পর পর তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ