• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

সৈয়দপুরে স্বামীর পরিবারের হাতে নির্যাতিত মেয়েকে নিয়ে বাবার সংবাদ সম্মেলন

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবীতে স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি ও মামা শ্বশুর মিলে শারীরিক নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। আসামীরা মামলা তুলে নিতে হুমকি দেয়ার অভিযোগে শুক্রবার (২৮ মে) রাতে সাংবাদিক সম্মেলন করেছে ওই মামলার বাদীপক্ষ।
সৈয়দপুর শহরের বাঁশবাড়ী এলাকায় আল ফারুক একাডেমী সংলগ্ন বাবার বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত মন্তব্য তুলে ধরেন ওই গৃহবধূর বাবা এজাজুল ইসলাম বাচ্চু। এ সময় মামলার বাদী গৃহবধূ নাভানা শারমিন অনন্যা ও তাঁর মা নাসিমা ইসলাম উপস্থিত ছিলেন।
এজাজুল ইসলাম বাচ্চু বলেন, সৈয়দপুর শহরের মুন্সিপাড়া নিবাসী বর্তমানে আমেরিকা প্রবাসী প্রকৌশলী নাশীঈদ আরেফুল হক এর সাথে বিগত ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরে স্ত্রীকে রেখে আমেরিকা চলে যান ওই প্রকৌশলী।
তিনি সাংবাদিকদের জানান, ২০১৯ সালের ডিসেম্বর মাসে দেশে ফিরে স্ত্রীকে জানান, আমেরিকার ক্যালেফোনিয়া শহরে নিজের ফ্ল্যাট তৈরির পর নাভানাকে নিয়ে সেখানে উঠবেন। এজন্য প্রয়োজন ৭৫ লাখ টাকা। বাবার বাড়ি থেকে ওই টাকা নিয়ে আসতে নাভানার উপর চাপ দেয়া হয়। এতে অসম্মতি জানালে তার উপর নেমে আসে অবর্ণনীয় নির্যাতন।
প্রবাসী ছেলের উস্কানিতে শ্বশুর-শাশুড়ি নাভানার অত্যাচার বাড়িয়ে দেয় এবং বাড়ি থেকে বের করে দেন। এ অবস্থায় নাশীঈদ আরেফুল হক স্ত্রীকে দেশে রেখে বিদেশে পাড়ি জমান। এর দীর্ঘদিন পর গত ৫ মে নাশীঈদ আরেফুল হক ফোন করে জানান, তিনি ঈদ করতে দেশে আসছেন। তাঁর শ্বশুর-শাশুড়ি নিয়ে যান নিজ বাড়িতে। তবে স্বামী আর ঈদ করতে আসেননি।
গত ১০ মে পূণরায় শ্বশুর আমিনুল হক, শ্বাশুড়ি নার্জিজ বানু ও আত্বীয় নূরুন্নবী দুখু মিলে বেধড়ক মারপিট করেন নাভানাকে। এতে মুমূর্ষ হয়ে পড়েন তিনি। প্রতিবেশী মো. সামিউল ইসলাম নির্যাতনের খবর পেয়ে ছুটে যান এবং বিষয়টি নাভানার বাবা-মাকে জানিয়ে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় গত ১৬ মে নাভানা বাদী হয়ে স্বামী, শ্বশুর, শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
আদালত গত ২০ মে তদন্তের দায়িত্ব দিয়েছেন রংপুরের পুলিশ ব্যুরো অব ইনভেষ্টেগেশন (পিবিআই) কে। এরপর থেকে শ্বশুর সাংবাদিক আমিনুল হক, শ্বাশুড়ি উপাধ্যক্ষ নার্জিজ বানু ও মামা শ্বশুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রদর্শক নুরুন্নবী দুখু বিভিন্ন ভাবে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান এজাজুল হক বাচ্চু।
নাভানা শারমিন (অনন্যা) বলেন আমি নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছি। আমার বাবার এত টাকা দেওয়ার ক্ষমতা নেই। এখন তাদের হুমকিতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ