• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন |

খানসামা উপজেলায় শুরু হল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের খানসামা উপজেলায় শুরু হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ।

রবিবার (৩০ মে) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল উপজেলা মিনি স্টেডিয়াম (পাকেরহাট)-এ ভার্চুয়ালী টূর্ণামেন্ট উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ওসি শেখ কামাল হোসেন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, ভাবকী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, আংগারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক ধীমান দাস, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও খেলোয়াড়বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ