ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডোমার উপজেলায় জাতির পিতা বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গঁমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট(অনুধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ফুটবল টুনামেন্টের আয়োজন করেন।
উদ্বোধনী খেলায় ডোমার পৌরসভা-সোনারায় ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে।
মঙ্গলবার (১ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ টুনামেন্টের উদ্বোধন করেন।
এসময় পৌর মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. রায়হান বারী, কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা নুরননবী, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা সমশের আলী, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম রিমুন প্রমূখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ১১টি দল(অনুধ্ব-১৭) অংশ গ্রহন করবে।