সিসি নিউজ ।। দিনাজপুর জেলার কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ২২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করেছে দিনাজপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার কৃত আসামি হলেন, দিনাজপুর সদরের বীরগাঁও গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র মোঃ রইসুল ইসলাম।
সোমবার (৩১মে) দিবাগত রাতে দিনাজপুর গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমানের নেতৃর্ত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, সোমবার দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল দিনাজপুর জেলার কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২২০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ওইদিনই আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।