ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলায় পাঁচ হাজার চার শতটি চারা গাছ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় চারাগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা কৃষি অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, নারী ভাইস চেয়ারম্যান রওশন কানিজ প্রমূখ উপস্থিত ছিলেন।
কৃষি দপ্তরের তালিকাভূক্ত ৩০সদস্যের ৩০ টি দলের মধ্যে পাঁচ হাজার চার শত টি চারা বিতরণ করা হয়েছে।