তাফহিমুল ইসলাম, দিনাজপুর ।। দিনাজপুর সদর উপজেলার বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১জুন) বিকাল ৪ টায় দিনাজপুর জেলা স্টেডিয়াম মাঠে এ খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্টিত হয়। ফাইনাল খেলায় ১ নং চেহেলগাজী ইউনিয়নকে ০-৪ গোলে হাড়িযে জয় লাভ করে ৪ নং মেখপুরা ইউনিয়ন। সর্বোচ্চ গোলদাতা ও শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছেন ৪ নং শেখপুরা ইউনিয়ন খেলোয়াড় বিকাশ এবং শ্রেষ্ঠ খেলোয়াড় ডনিক। দিনাজপুর সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলার ১০ টি ইউনিয়নের ১৭ বছরের বালকদের নিয়ে গত ৩১ মে এ টুর্নামেন্ট শুরু হয়। আজ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা শিক্ষা আফিসার মামুন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদ সরকার। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, ৩নং ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম। খেলায় পরিচালনা করেন ওয়াসিম,মতাহার ও বিপ্লব। খেলায় ধারাভাষ্যকার ছিলেন হিরন ময় দত্ত।
প্রধান অথিতির বক্ত্যবে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদ সরকার বলেন, খেলায় কে হারবে কে জিতবে সেটা বড় কোন বিষয় নয়। খেলার মাঠে চরিত্রা,একতা ও ঐক্য বিষয় গুলা খেলার মাঝেয় শিক্ষা গ্রহন করতে হবে। আমাদের সমাজে মাদকের যে ছোবল ও সন্ত্রাস যে ছোবল বা কালো হাত তার হাত থেকে খেলায় আমাদেরকে দূরে রাখতে পারে। খেলায় পারে মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে। যেকোন খেলায় হোক, খেলা একটি শিল্প আর শিল্প পারে যুবসামজকে উদরতা বানাতে। তাই আমরা যদি যুবসমাজকে খেলার মাঠে নিয়ে আসি তাহলে সমাজ থেকে মাদক ও সন্ত্রস নিমূল করতে পারবো আমরা।