• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন |

চিরিরবন্দরে জমি সংক্রান্ত মামলার বাদী খুন: গ্রেফতার ১

চিরিরবন্দর প্রতিনিধি ।। আপন দুই ভাইয়ের মধ্যে জমির মালিকানা নিয়ে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার বাদী খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের চিরিরবন্দরে উত্তর পলাশবাড়ি গ্রামের মাওলানা পাড়ায়। আজ বুধবার পুলিশ ওই মামলার বাদী ইয়াকুব আলীর (৪৫) মরদেহ বাড়ীর পাশে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় শাহিনুর আলম ওরফে সাহেবকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ইয়াকুব আলী উপজেলার একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
নিহতের স্ত্রী আর্জিনা বেগম জানান, তার ভাসুর জাবেদ আলীর সাথে জমি ভাগাভাগির বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে তাদের বিরোধ চলছে। এরই মধ্যে জাবেদ আলীর ও তার জামাতা মিলে আমার স্বামী ইয়াকুব আলীকে কয়েকবার পিটিয়ে আহত করে। এ বিষয় নিয়ে আমরা গত ২৯ মে চিরিরবন্দর থানায় ৭জনকে আসামী করে একটি মামলা দায়ের করি। ওই সংঘর্ষে আমি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এরই জের ধরে মঙ্গলবার দিনগত রাতে ১১টার দিকে বাড়ি ফাঁকা পেয়ে কোন এক সময় ঘরের মধ্যে আমার স্বামীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে বাড়ির সামনে ছোট একটি আম গাছের সাথে লাশ ঝুঁলিয়ে রাখে ।
চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার মৃতদেহ উদ্ধারের সংবাদ নিশ্চিত করে বলেন , স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে প্রাথমিক সুরতহাল তৈরী করেছে। এ ঘটনায় শাহিনুর আলম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, নিহতের ছেলে আব্দুল আজিজ নিজে বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। সুষ্ঠ তদন্তে আসল রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ