ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডোমারে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় টলেন চন্দ্র বর্মণ(৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা গ্রামের মৃত ভদ্ররাম বর্মণের ছেলে। মঙ্গলবার (১ জুন) রাত আটটায় দিকে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের পারঘাট ব্রীজ্রের উপর এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় পারঘাট বাজার হতে ঔষধ নিয়ে বাই সাইকেল হাতে নিয়ে পায়ে হেটে বাড়ী ফিরছেন টলেন চন্দ্র। এসময় পারঘাট দেওনাই নদীর ব্রিজের উপরে পেছন দিক থেকে বালু বোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে টলেন চন্দ্র ট্রাক্টরের সামনের চাকায় পিষ্ঠ হয়। এলাকাবাসী তাকে গুরুত্বর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে ডোমার থানা ওসি মোস্তাফিজার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন ও স্বাস্থ্য কমপ্লেক্স হতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।