• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |

নীলফামারী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

নীলফামারী প্রতিনিধি ।। নীলফামারী প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনাতনে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ওই কমিটি গঠন করা।
জ্যেষ্ঠ সাংবাদিক ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি শামসুল ইসলামকে আহবায়ক নির্বাচিত করা হয়। আহ্বায়ক কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক ভুবন রায় নিখিল (কালের কণ্ঠ), ইসরাত জাহান পল্লবী (বৈশাখী টিভি), নূর আলম (মানব কণ্ঠ), সদস্যরা হলে মিল্লাদুর রহমান মামুন (এটিএন নিউজ), মঞ্জুরুল আলম সিয়াম (মাছরাঙ্গা টিভি), শীষ রহমান (ইত্তেফাক), বিজয় চক্রবর্তী কাজল (৭১ টেলিভিশন), আব্দুল বারী (বাংলাদেশ প্রতিদিন), আনোয়ারুল আলম প্রধান (চ্যানেল আই), মোস্তাফিজুর রহমান সবুজ (সাপ্তাহিক নীল চোখ) নূর আলম সিদ্দিকী (বাংলা ভিশন), মোশারফ হোসেন (খোলা কাগজ), মনিরুল হাসান আপেল (গাজী টিভি), সুভাস বিশ্বাস (চাঁদনী বাজার)।
জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি তাহমিন হক ববী, জেষ্ঠ সাংবাদিক আতিয়ার রহমান, হাসান রাব্বী প্রধান, কাজী মাহবুবুল হক দোদুল, মোস্তফা আবিদ, ওয়াহেদুজ্জামান নান্না প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ