• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন |

সাংবাদিক নূরুল ইসলামের স্মরণ সভা

নীলফামারী প্রতিনিধি ।। বিটিভির নীলফামারী প্রতিনিধি নূরুল ইসলামের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। নীলফামারী প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
এসময় জেষ্ঠ্য সাংবাদিক মো. সামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রয়াত সাংবাদিক নূরুল ইসলামের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন সাংবাদিক তাহমিন হক ববি, মীর মাহমুদুল হাসান আস্তাক, আতিয়ার রহমান, হাসান রাব্বী প্রধান, ভুবন রায় নিখিল, ইসরাত জাহান পল্লবী, মিল্লাদুর রহমান মামুন, মোস্তাফিজার রহমান সবুজ, নুর আলম, বিজয় চক্রবর্তী কাজল প্রমুখ। সভার শুরুতে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য. গত ২৮ মে বেলা সাড়ে ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে জেলা শহরের মাস্টারপাড়ার নিজ বাড়িতে মারা যান সাংবাদিন নূরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ