• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |

সৈয়দপুর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৭

সিসি নিউজ ।।  সৈয়দপুর থানা পুলিশ কুখ্যাত মটর সাইকেল চোর ও একাধিক চুরি মামলার তালিকাভুক্ত ৭ জন আসামীকে গ্রেফতার করেছে। গত বুধবার রাতে বিশেষ অভিযানে এসব আসামীদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

আসামীরা হলেন, চাঁদপুরে কচুয়া থানার লক্ষীপুরে রহিমানগরের মাওলানা হারুন অর রশিদের পুত্র জাহিদুল ইসলাম শুভ ওরফে বকুল (২৮), লালমনিরহাটের হাতিবান্ধার পশ্চিম ফকিরপাড়ার আবুল হোসেনের পুত্র আক্তার হোসেন ওরফে আক্তার (৩৫), নীলফামারী সদরের পূর্ব সুটিপাড়ার আব্দুল হাইয়ের পুত্র মোঃ ওবায়দুল ইসলাম (৩৫) ও আব্দুর রাজ্জাকের পুত্র মোঃ মানিক (৩৩)।

নীলফামারী সদর থানা এলাকা সহ লালমনিরহাট, হাতিবান্ধা থানা এলাকা হতে গ্রেফতার করা হয় এবং আসামীদের স্বীকারোক্তি মোতাবেক নীলফামারী সদর থানাধীন নিউ বাবুপাড়ার পলাতক আসামী মোঃ সিরাজুল ইসলামের (৩৬) বসতবাড়ী হতে একটি চোরাই হিরো হোন্ডা মটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

পক্ষান্তরে একই রাতে নীলফামারী থানা এলাকা হতে মাদক মামলা জি/আর-১৪৫/০৭ এর ০৬(ছয়) মাসের সাজা প্রাপ্ত ও জি/আর-২১৯/১৮ এর পলাতক এবং সৈয়দপুর থানার একাধিক মামলার তালিকাভূক্ত পলাতক আসামী সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ীর মৃত মফিজ উদ্দিনের মোঃ মনতাজ হোসেনকে (৪৭) গ্রেফতার করা হয়।

এছাড়াও ধর্তব্য অপরাধ রোধকল্পে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারায় ০২ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালাতে সোপর্দ করা হযেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলমের নেতৃত্বে এসআই সাহিদুর রহমান, এসআই ইন্দ্র মোহন, এসআই লক্ষী নারায়ন, এসআই তৈমুর, এএসআইনুর আমিন, এএসআই শহিদুল ইসলাম, এএসআই আখতারুজ্জামান পলাশ ও সঙ্গীয় ফোর্সগন অভিযানে অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ