• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

জয়পুরহাটে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটে পৃথক স্থানে বজ্রপাতে শাকিল হোসেন (২৩) নামে এক কলেজছাত্র ও ফারুক হোসেন (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আক্কেলপুর উপজেলার চকবিলা গ্রামে ও পাঁচবিবি উপজেলার ছোটমানিক গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহত শাকিল আক্কেলপুর উপজেলার চকবিলা গ্রামের আজমাউলের ছেলে। সে জয়পুরহাট সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র। আর নিহত ফারুক পাঁচবিবি ছোটমানিক এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আক্কেলপুর উপজেলা রুকিন্দীপুর ইউনিয়নের চকবিলা গ্রামের মাঠে শাকিলের গরু ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেওয়া ছিল। বিকেলে প্রচন্ড বৃষ্টির মধ্যে গরু নিতে যায় সে। এসময় বজ্রপাতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এদিকে পাঁচবিবি উপজেলার ছোটমানিক গ্রামে পাটের ক্ষেতে সার দিতে যায় কৃষক ফারুক। এসময় বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ও পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ