• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন |

ডোমারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরনী

ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডোমারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের বালক (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলার পুরস্কার বিতরনী ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ডোমার পৌরসভা চ্যাম্পিয়ন ও রানার্সচাপ পাঙ্গা মটুকপুর ইউনিয়ন।
বৃহস্পতিবার (৩রা জুন) বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ডোমার পৌরসভা মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ,বেগম রৌশন কানিজ, সহকারী কমিশনার (ভুমি) মনোয়ার হোসেন, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, মুক্তিযোদ্ধা কমান্ডের পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু,উপজেলা একাডেমিক কর্মকর্তা সাফিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় ডোমার পৌরসভা বনাম পাঙ্গা মটুকপুর ইউনিয়ন একে অপরের প্রতিদ্বন্দিতা করেন।এবং ডোমার পৌরসভা ২-০ গোলে পাঙ্গা মটুকপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উক্ত খেলায় রেফারী হিসেবে দ্বায়িত্ব পালন করেন কবির হোসেন, সহকারী রেফারীর দ্বায়িত্বে ছিলেন জীবন ও মোহাব্বত। এবং চতুর্থ রেফারীর হিসাবে জিয়াবুল আলম ফারুক ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ