তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।। তারাগঞ্জে ভূমি সেবা সপ্তাহ বিষয়ে প্রেস কনফারেন্স করেছেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। শনিবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা ভূমি অফিস এর আয়োজনে উপজেলা নিবার্হী অফিসার স্থানীয় সাংবাদিকেদের ভূমিসেবা সপ্তাহের বিষয়েপ্রেস কনফারেন্স করে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান ও উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান সাবিনা ইয়ামিন সহ স্থানীয় সংবাদকর্মিরা উপস্থিত ছিলেন।