• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন |

পরিবেশ রক্ষায় নীলফামারীতে ৩ মাস ব্যাপী গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি ।। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নীলফামারীতে তিন মাস ব্যাপী ৫০ হাজার গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সেইফ ফাউন্ডেশন।
শনিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তিনটি বকুল গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। চারা রোপন শেষে সেখানে পাঁচশত জনের মাঝে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লিজা বেগম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও সেইফ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী রাসেল আমিন স্বপন প্রমূখ উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী সংগঠন সেইফ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী রাসেল আমিন স্বপন বলেন,‘ গাছ লাগান পরিবেশ বাঁচান এই শ্লোগানকে সামনে রেখে এবং পরিবেশ রক্ষায় আগামী তিন মাসে নীলফামারী জেলা জুঁড়ে ফলজ, বনজ ও ঔষধী জাতের ৫০ হাজার গাছের চারা বিতরণ কর্মসূচি নিয়েছে সেইফ ফাউন্ডেশন।
মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এসব চারা বিতরণ করবে সেইফ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। এছাড়াও বাউন্ডারী ঘেরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কবর স্থান, শষানসহ ধর্মীয় প্রতিষ্ঠান চত্বরে গাছের চারা রোপন করা হবে। আজ (শনিবার ) বিশ্ব পরিবেশ দিবসে পাঁচশত গাছের চারা বিতরণের মধ্যে দিয়ে এই কর্মসূচির শুরু হলো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ