খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে রফিকুল ইসলাম পরিষদ প্যানেলের সাথে চেম্বার অব কমার্স এর খানসামা উপজেলার সদস্য ও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের নির্বাচনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬জুন) দুপুরে নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় হলরুমে খানসামা উপজেলা চেয়ারম্যান আবু হাতেমের সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় দিনাজপুর চেম্বার অফ কমার্সের সদস্য তাজ ফারাজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মালেক সরকার,নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা শরিফ উদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী আ:ওয়াহেদ।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এর সদস্য ও রফিকুল ইসলাম পরিষদের প্রার্থী বিশ্বনাথ আগরওয়ালা, সহিদুর রহমান পাটোয়ারী,আলহাজ্ব রেজাউল করিম,মানবেন্দ্র দাস মনোজ,বেগম সুলতানা রাজিয়া জুই,মোকাররম হোসেন, মো:মুরাদ আহম্মেদ,মো:তায়েফ বিন শরিফ,ইয়াকুব আলী,সাজেদুল আবেদিন শাহিন, আলহাজ্ব মো: জাহিদ আলী,ময়েন উদ্দিন শাহ্, শাহ মো: মমিনুল ইসলাম,সৈয়দ সপু আহম্মেদ,মো: শামিম শেখ ও মো রুবেল ইসলাম।
সভার শুরুতেই দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে রফিকুল ইসলাম পরিষদ প্যানেলের সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপরে সভায় রফিকুল ইসলাম পরিষদ প্যানেলের সদস্যগণ আসন্ন চেম্বার অব কমার্স এর নির্বাচনে উপস্থিত সদস্যদের কাছে সমর্থন ও ভোট প্রার্থনা করে বক্তব্য প্রদান করেন।