• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ৮ জুন

সিসি নিউজ ডেস্ক ।। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে মঙ্গলবার (৮ জুন)। আবেদন করা যাবে ২২ জুন পর্যন্ত। আগামী ২৮ জুলাই প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

প্রথম বর্ষের প্রফেশনাল কোর্সের অনলাইন আবেদন ফরম বিতরণ চলবে আগামী ২৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। আগামী ১২ আগস্ট থেকে প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে।

এদিকে, দেশে করোনা সংক্রমণ এবং সরকারি বিধিনিষেধের মধ্যে যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

সোমবার (৭ জুন) এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, ‘আমরা পরীক্ষা নিয়ে নয়, ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করিয়ে থাকি। তাই যথাসময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হবে।’

তিনি বলেন, ‘করোনার কারণে এমনিতেই এই প্রক্রিয়া ৭-৮ মাস পিছিয়েছে। এখন যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার পর আমরা নেই তাহলে আরও পিছিয়ে যাবে। করোনা মহামারিতে শিক্ষার্থীরা এমনিতে নানান সমস্যায় আছে। হতাশার মধ্যে আছে। তাই তাড়াতাড়ি এ প্রক্রিয়া সম্পন্ন করতে চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ